বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মাশরাফী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আজ রবিবার তার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার খবর নিশ্চিত হওয়া গেছে। রবিবার (১২ই ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এতদিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন ছিলেন মাশরাফী। এদিকে, মাশরাফী টি-২০ থেকে অবসর নিয়েছেন। টেস্ট ম্যাচ থেকেও দূরে রয়েছেন। এখন শুধুমাত্র ওয়ানডেতে খেলছেন।

এতদিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়াদের একজন ছিলেন ম্যাশ। বিশ্বকাপের পর অবসর নেওয়ার গুঞ্জন উঠলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি মাশরাফী। টি-২০ থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন। টেস্টও খেলনে না বহুদিন। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে এখন শুধুই তাই ওয়ানডে।

তবে বিশ্বকাপের পর এই ফরম্যাটেও তার মাঠে নামা হয়নি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজে মাশরাফীই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে হঠাৎ চোট পেলে ছিটকে পড়তে হয়।

আসন্ন ওয়ানডে সিরিজগুলোতে মাশরাফী থাকবেন কিনা তা নিয়ে যখন গুঞ্জন চলছে এরমধ্যেই কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়ার খবর আসলো।

এছাড়া নিষেধাজ্ঞার কারণে এ বছরের চুক্তিতে থাকবেন না সাকিব আল হাসানও। সর্বশেষ চুক্তিতে দুজনই ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। সাকিব নিষেধাজ্ঞা থেকে ফিরলে নিশ্চয়ই আবারো ফিরবেন বোর্ডের চুক্তিতে।

তবে মাশরাফির এই বাদ পড়া তার ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিতই দিচ্ছে বলা যায়।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত