পাকিস্তান সফরে বাংলাদেশ দল ঘোষণা

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই দলে নতুন মুখ বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের আলোচিত পেসার ২০ বছর বয়সী হাসান মাহমুদ।  

বঙ্গবন্ধু বিপিএলের পারফরম্যান্সের কারণে দলে ফিরেছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার রুবেল হোসেন। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিপিএলে দারুণ ফর্মে থাকার পরেও ইমরুল কায়েস দলে জায়গা পাননি।

সর্বশেষ ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এই সফর থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ দল :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত