শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

চলতি বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মতিন মিয়ার জোড়া গোলে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল দল।

প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় স্বাগতিক বাংলাদেশ।

রোববার (১৯ জানুয়ারি) বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগিতকরা।

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বুরুন্ডি।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে এই দুই দলই ২-০ ব্যবধানে হেরেছিল শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লংকানরা। রোববার খেলার ১৬ মিনিটে মানিকের বাড়ানো বল বাঁ পায়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল নিশ্চিত করেন মতিন মিয়া।

জাতীয় দলের হয়ে গোলের খাতাও খুললেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। তার গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খেলার ৬৪ মিনিটে মতিন মিয়ার দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৮৩তম মিনিটে রাকিব হোসেনের ক্রসে ইব্রাহিম গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত