লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কন্ডিশন অনুযায়ী, আগে-পরে ব্যাট করা নিয়ে কোন সমস্যা নেই। তবে শিশিরের কারণে পরে ব্যাট করা দল কিছুটা সুবিধা পেতে পারে। বাংলাদেশ দলের অধিনায়ক অবশ্য পরের চিন্তা না করে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
কারণ গাদ্দাফির উইকেট ব্যাটিং সহায়ক। শুরুতে বড় রান তুলতে পারলে তাই পাকিস্তানকে চাপে ফেলা যাবে। ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় বেশি ব্যাটিং নিয়েও নেমেছে বাংলাদেশ। নিয়মিত স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন কেবল আমিনুল। এছাড়া পারটারমার হিসেবে আছেন সৌম্য-আফিফরা। বোলার কমিয়ে মোহাম্মদ মিঠুনকে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শাফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিফার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
