সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে পরিবর্তন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

আজ শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর এই ম্যাচে  টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন রিয়াদ। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৪১ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত হারতে হয়েছে পাঁচ উইকেটের বড় ব্যবধানে।

দল থেকে বাদ পড়েছে মোহাম্মদ মিথুন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান। এর আগে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে দুর্দান্ত খেলেছিলেন। বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বিপ্লবকে আজ সঙ্গ দেবেন মেহেদী হাসান। এদিকে পাকিস্তান নেমেছে জয়ী একাদশ নিয়েই।

বাংলাদেশ : তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তান :  আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন। 


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত