নিরাপদেই দেশে ফিরলেন টাইগাররা

নিরাপত্তা ইস্যুতে তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ধাপের সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। বৃষ্টির কারণে এদিন শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই আর দেরি না করে সন্ধ্যার পরপরই গাদ্দাফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে লাহোর বিমানবন্দরে যান টাইগাররা। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিল টিম বাংলাদেশ। হোটেল টু স্টেডিয়ামে তাদের চলাফেরা সীমাবদ্ধ ছিল। কয়েক দিনেই জীবন একঘেঁয়ে হয়ে উঠেছিল। সেই বন্দীজীবন থেকে মুক্তি পেতে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটি ছাড়ে তারা। পুরোনো সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি ঢাকায় ফেরার কথা ছিল তামিমদের।

দ্বিতীয় ভাগে আবারও ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এ দফায় মাত্র একটি টেস্ট খেলে দেশে ফিরবে টাইগার বাহিনী। সিরিজের বাকি এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে দুই দল। এ সফর হবে আগামী এপ্রিলে। এ তিন দফার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত