গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন

আমরা স্বভাবগতভাবেই কেন যেন অন্যের কথা যাচাই না করে গিলে ফেলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে কোনো একটি সংবাদ যাচাই না করেই বিতর্কে লিপ্ত হই, যা অত্যন্ত খারাপ। আমরা যদি একটু এ ঘটনার দিকে তাকাই তবেই বিষয়টি বুঝতে পারব। একটি সময়ে বনু মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মিরার রাসুল (সা.) এর হাতে ইসলাম কবুল করেন এবং জাকাত প্রদানে সম্মত হন। এবং মিরার তার গোত্রের লোকদের ইসলামের প্রতি আহ্বান ও জাকাতের বিষয়ে উদ্বুদ্ধ করবেন বলে অঙ্গীকারাবদ্ধ হন। সেই সঙ্গে রাসুল (সা.) কে পূর্ণ এক বছর পরে কোনো দূত প্রেরণের মাধ্যমে জাকাতের টাকা আদায় করার অনুরোধ জানান। রাসুল (সা.) এক বছর পরে জাকাত আদায়ের জন্য ওয়ালিদ ইবনে ওকবা (রা.) কে বনু মুস্তালিক গোত্রে প্রেরণ করেন। অন্যদিকে বনু মুস্তালিক গোত্রের লোকজন রাসুল (সা.) এর দূতকে স্বাগত জানানোর জন্য একত্রিত হলো। ওয়ালিদ ইবনে ওকবা (রা.) এর সঙ্গে এ গোত্রের পূর্ববর্তী শত্রুতা থাকায় তিনি জড়ো হওয়া লোকবল দেখে ভয়ে মদিনায় ফিরে গিয়ে রাসুল (সা.) কে বললেন, তারা জাকাত দিতে ইচ্ছুক নন বরং তারা আমাকে হত্যা করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রাসুল (সা.) রেগে গিয়ে খালিদ বিন ওয়ালিদ (রা.) কে সেখানে একদল মুজাহিদসহ প্রেরণ করলেন। এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে বললেন। খালিদ বিন ওয়ালিদ (রা.) সেখানে গিয়ে তাদের কাছে ওয়ালিদ ইবনে ওকবা (রা.) এর ফিরে যাওয়ার কথা জানতে চাইলে হারিস ইবনে মিরার বলেন : আল্লাহর কসম, সে আমার কাছে যায়নি আর আমি তাকে দেখিওনি। নিম্নোক্ত আয়াতটি এ ঘটনাকে কেন্দ্র করেই অবতীর্ণ হয়। আর ওকবা (রা.) তার ভুলের জন্য তওবা করেন। আল্লাহ বলেন : হে  মোমিনরা! কোনো ফাসিক (পাপাচারী) ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ আনে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে। যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। (সূরা আল-হুজুরাত : ৬)।


বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম
বিস্তারিত
জুমাতুল বিদা আজ
আজ মাহে রমজানুল মোবারকের ২৮ তারিখ। আজ জুমাবার। এটাই এ
বিস্তারিত
চোখের পলকে পুলসিরাত পার করে
চলছে পবিত্র রমজান মাস। সিয়াম-সাধনার এ মাস জুড়েই রয়েছে রহমত,
বিস্তারিত
কাল পবিত্র লাইলাতুল কদর
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত পবিত্র 'লাইলাতুল কদর'। মহিমান্বিত এ
বিস্তারিত
১০ বার কোরআন খতমের সওয়াব
একে একে শেষ হয়ে যাচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের দিনগুলো।
বিস্তারিত
মাগফিরাতের ১০দিন শুরু এবং আমাদের
আজ থেকেই শুরু হবে মাগফিরাতের ১০ দিন। দুনিয়ার সকল গোনাহগার
বিস্তারিত