বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তান রাষ্ট্রপতির নিমন্ত্রণ

প্রথম টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসিডেন্টের বাসভবনে তার নিমন্ত্রণে যাবেন ক্রিকেটাররা।

পাকিস্তানের দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়েছে, মধ্যাহ্ন ভোজে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটাররাও থাকবেন। এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা, সিনেট সদস্য ও মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন।

আজ বুধবার সকালে বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডি পৌঁছেছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করেন ক্রিকেটাররা। এবার সরাসরি বিমানে না গিয়ে দোহা হয়ে পাকিস্তানে যান মুমিনুল-তামিমরা। আগামী ৭ তারিখ প্রথম টেস্ট শুরু হবে।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত