নিউজিল্যান্ডকে ২১১ রানেই থামিয়ে দিল টাইগাররা

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ২১২ রান । পচেফস্ট্রমে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষেই ছিল।

টস জিতে নিউজিল্যান্ড যুব দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। অধিনায়কের এমন সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে শুরু থেকেই কিউইদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।

নিউজিল্যান্ডের দুর্বলতার দিকটি মাথায় রেখে ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণ নিয়ে আসেন আকবর আলী। অফস্পিনার শামীম হোসেন বল হাতে নিয়েই পান সাফল্য। তার ওভারের পঞ্চম ডেলিভারিতে প্রথম স্লিপে তানজিদ হাসানের ক্যাচ হন ওপেনার রিস মারিও (১)।

এরপর কিছুটা সময় স্বস্তিতে ছিল নিউজিল্যান্ড। যদিও রান তুলতে পারেনি সেভাবে। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে কিউই যুবারা তুলে মাত্র ২৬ রান। তারা দ্বিতীয় উইকেটটিও হারায় বাংলাদেশের ঘূর্ণি ফাঁদে পড়ে। এবার ওলি হোয়াইটকে (১৮) উইকেটরক্ষক আকবরের ক্যাচ বানান টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত বোলিং করা বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।

বিপদে পড়া কিউইরা ধীরগতিতে ওভার পার করতে থাকে। বাংলাদেশের বোলাররাও চেপে ধরে রাখেন রানের গতি। ২১তম ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন শামীম হোসেন। দেখেশুনে খেলতে থাকা ফারগুস লেলম্যানকে (২৪) বোকা বানিয়ে শর্ট মিডউইকেটে দুর্দান্ত এক ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়।

অধিনায়ক জেসে টাসকফ উইকেটে আসার পর থেকেই স্পিনের বিপক্ষে তেমন স্বাচ্ছন্দ্য ছিলেন না। ১০ রান করা কিউই দলপতিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মুরাদ। তাতে ৭৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

তবে পঞ্চম উইকেটে দলকে বিপদ থেকে উদ্ধার করেন নিকোল লিডস্টোন আর বেকহ্যাম হুইলার গ্রিনল। ১৫ ওভার ব্যাট করে ৬৭ রান যোগ করেন তারা। কিছুতেই কিছু হচ্ছিল না। উইকেট কামড়ে পড়ে ছিলেন এই যুগল।

শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। তার ফুলটস গতিময় এক ডেলিভারি পায়ে লেগে যায় লিডস্টোনের, আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিতে দেরি করেননি। ৪৪ রান করা এই ব্যাটসম্যান ফেরার পরের ওভারে আরও একটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। কুইন সানডেকে (১) বোল্ড করেন হাসান মুরাদ। এরপর শরিফুলের কাটারে বোল্ড ক্রিশ্চিয়ান ক্লার্ক (৭)।

তবু একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বেকহ্যাম হুইলার। দারুণ খেলে হাফসেঞ্চুরিও তুলে নেন। কিউইদের এই ব্যাটিং ভরসা শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। ৮৩ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৭৫ রানে।

বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। দুটি করে উইকেট শিকার দুই স্পিনার-হাসান মুরাদ আর শামীম হোসেনের।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত