বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

শাবাশ যুবা টাইগাররা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। ৩৫ বল বাকি থাকতেই শক্তিশালী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে যুবা টাইগাররা। বাংলাদেশ পচেফস্ট্রুমে উড়িয়েছে বিজয়ের পতাকা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়।

আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে তারা মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। প্রতিবেশি দেশটি চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

২১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দেখেশুনে শুরু করেছিল। কিউই পেসারদের তোপে ৩২ রানেই ২ উইকেট হারায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ ৩ রানে এবং পারভেজ ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় আর তৌহিদ হৃদয় ৬৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন। ৪০ রান করে তৌহিদ আউট হলে ভাঙে এই জুটি। অন্যদিকে জয় তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সঙ্গে যোগ দেন শাহাদত হোসেন। এই জুটিতেই জয়ের পথে হাঁটতে থাকে টাইগাররা।

১২৫ বলে তিন অংকে পৌঁছে যান মাহমুদুল। চাপের মুখে ব্যাট হাতে নেমে এই অনন্য সেঞ্চুরি করার পরেই বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তিনি। দল তখন জয় থেকে ১১ রান দূরে। মাহমুদুলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। শেষে তৌহিদ হৃদয় আর শাহাদত হোসেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইনিংসের তখনও ৫ ওভার ৫ বল বাকি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান তোলে কিউইরা। ফিল্ডিংয়ে নেমেই কিউইদের চেপে ধরেছিল টাইগার যুবারা। দলীয় ৫ রানেই শামিম হাসানের বলে ক্যাচ তুলে দেন রেইস মারিউ (১)। এরপর রকিবুল হাসানের শিকার ওজে হোয়াইট (১৮)। ফার্গুস লেমান ২৪ রান করে শামিমের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৫৯ রানে ৩ উইকেট হারায় কিউইরা। অধিনায়ক জেসি টাসকফকে (১০) ফেরত পাঠান হাসান মুরাদ।

এরপর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন নিকোলাস লিডস্টোন (৪৪) এবং বি হুইলার ৬৭ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। নিকোলাসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল। হুইলার হাফ সেঞ্চুরি করলেও উইকেটকিপার সানডি ফিরেন মাত্র ১ রান করে। ১৪২ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। শরিফুলের দ্বিতীয় শিকার ক্লার্ক (৭)। এই পেসারের তৃতীয় শিকার জো ফিল্ড (১২)। ৮৩ বলে ৭৫ রানের অপরজিত ইনিংস খেলেন হুইলার। ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের শরিফুল।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত