বাংলাদেশের জয়ে ভারতের সংবাদ মাধ্যম খুশি নয়

চারবারের বিশ্বকাপ জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এ জয়ে মাঠের মধ্যেই অসুভন আচরণ করেছে ভারতের যুবারা। ক্রিকেটারদের গায়ে হাত তুলা থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় পতাকাও ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশ বিশ্বকাপ জেতায় ভারতের পত্রিকাগুলোও সাদামাটা নিউজ করেছে।

এরই মধ্যে বিশ্ববাসী জেনে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশের নাম। সেই সঙ্গে ক্রিকেট বিশ্ব দেখলো ভারতের খেলোয়াড়দের অখেলোয়াড়ি মনোভাব।ম্যাচ শেষে প্রতিপক্ষের সাথে হাত মেলাতে গেলে বাংলাদেশি ক্রিকেটারদের মারতে তেড়ে আসে ভারতের ক্রিকেটাররা।

বাংলাদেশ বিশ্বকাপ জয় করায় ভারতের কিছু সংবাদ মাধ্যম টাইগার যুবাদের আনন্দ উৎযাপন এবং হাতাহাতির বিষয়টাকে নেতিবাচক হিসেবে নিয়ে লিড নিউজ করেছে। ভারতের আনন্দবাজার তাদের শিরোনাম করেছে- প্রায় হাতাহাতিতে শেষ হলো দ্বৈরথ। ইন্ডিয়া টুডে বাংলাদেশের জয়ের চেয়েও ঝগড়ার বিষয়টিকেই হাইলাইটস করেছে। তাদের শিরোনাম-ফাইনাল শেষে হাতাহাতির জন্য বাংলাদেশ খেলোয়াড়দের দুষেছেন ভারত অধিনায়ক।

বাংলাদেশের বিশ্বকাপ জয় কিংবা ফাইনালে ভারতের হার নিয়ে কোন প্রতিবেদনই প্রকাশ করেনি দ্যা হিন্দু।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত