বিকেলে ঢাকায় ফিরছেন বিশ্বচ্যাম্পিয়নরা

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশে ফিরছেন যুবা বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গ থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে আজ বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আকবর আলীরা।

লাল-সবুজের এই প্রতিনিধিরা বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের বিশাল অভ্যার্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি ও পরিচালকরা উপস্থিত থেকে যুবাদের বরণ করবেন ফুল দিয়ে। ওখানে জনসমাগমও হবে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়ে আসা হবে তাদের।

প্রথমবারের মতো ক্রিকেটে বিশ্বকাপের দেখা পায় বাংলাদেশ। তাই যুবাদের বরণ করতে আয়োজনের কমতি রাখেনি বিসিবি।

শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে আকবর আলীদের ছবি সম্বলিত বিশাল ব্যানার। ওয়ার্লড চ্যাম্পিয়ন্স লেখা এই ব্যানারে দেখা যাচ্ছে আকবর আলীদের ট্রফি হাতে উল্লাসের মূহূর্ত।

একটি বিশাল বড় ব্যানার ছাড়া ছোট-ছোট তিনটি ব্যানার আছে। তার মধ্যে একটিতে আবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে শুভকামনা জানানো হয়েছে। মরিচ বাতিতে সাজানো হয়েছে স্টেডিয়ামের প্রধান ফটকের দেয়াল।

যুবাদের এমন অর্জনে পুরো দেশই ভাসছে আনন্দে-উল্লাসে। ছেলেদের এমন সাফল্যে সাজসাজ রব করছে দেশের ক্রিকেটের আঁতুড় ঘর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

মিরপুর আসার পর তাদের নিয়ে কেক কাটা হবে। এরপর যুবাদের নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন নাজমুল হাসান পাপন। রাতে ডিনারের ব্যবস্থা থাকবে। এরপর যাদের বাসা ঢাকাতে তারা রাতেই চলে যাবেন। আর বাকিরা বিসিবি একাডেমিতে অবস্থানের পর পরদিন সকালে গ্রামের বাড়িতে ফিরবেন।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত