আকবরদের স্যালুট জানালেন মুশফিক

বিশ্বকাপ জয় করে আজ  বুধবার দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তাদের বরণ করে নিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিরাজ করছে সাজ সাজ রব। এবার এ আয়োজনের সামনে দাঁড়িয়ে স্যালুট করা একটি ছবি পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায়, বিশ্বচ্যাম্পিয়ন লেখা বিশাল ব্যানারে ট্রফি উঁচিয়ে আছেন আকবর আলীরা। আর তার নিচে হাত উঁচু করে স্যালুট দিচ্ছেন মুশফিকুর রহিম।

মুশফিক ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের জন্য গর্বিত ভাইয়েরা’।

গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় ব্যানারসহ আলোকসজ্জার কাজ। আজ অপেক্ষা আকবর আলীদের আসার। দেশের ক্রিকেটের এমন সাফল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও আয়োজন করছে নানা আয়োজনের।

এদিন বিকেলে ৪টা ৫৫ মিনিটে দেশে পৌঁছবেন আকবর আলীরা। বিমানবন্দরে তাদের বিশাল অভ্যার্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্ব জয় করা যুবাদের তৎক্ষণাৎ শুভেচ্ছা জানিয়েছিলেন মুশফিক। ওইদিন নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘নিঃসন্দেহে আমি বলতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যুবরা আমাকে গর্বিত করেছে, এ রকম গর্বিত কখনো হইনি। অভিনন্দন সুপারস্টার্স’।

 


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত