ব্যাপক পরিবর্তনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

সফরত জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সবশেষ খেলা রাওয়ালপিন্ডি টেস্ট স্কোয়াড থেকে ৬টি পরিবর্তন আনা হয়েছে দলে। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

তবে দলের অধিনায়কত্বের দায়িত্ব মুমিনুল হকের কাঁধেই পড়েছে। দলে প্রথমবারের মতো ডাক পড়েছে হাসান মাহমুদ এবং ইয়াসির হোসেন রাব্বির। এছাড়া দলে যুক্ত হয়েছেন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে না যাওয়া উইকেটকিপার বাটসম্যান মুশফিকুর রহিম। অনেকদিন পর দলে ফিরেছেন তাসকিন। ফর্মহীন থাকায় পাক টেস্টে জায়গা না পাওয়া মোস্তাফিজকেও নেয়া হয়েছে। আর যুক্ত হয়েছেন স্পিনার মিরাজ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও ১৬ সদস্যের সেই দলে নেই বাদ পড়েছেন শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আল আমিন হোসেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে দুই দিন অনুশীলন শেষে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেবে দুই দল।

জিম্বাবুয়ে টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত