প্রথম দিনটি আরভিন আর নাঈমের

দিনের খেলা দশ বল বাকি থাকতে বড় ধাক্কা খেল জিম্বাবুয়ে। শেষ বিকেলে নাঈম হাসানের বলে খেই হারালেন সেঞ্চুরি করা ক্রেইগ আরভিন। দু’জনই মিরপুর টেস্টের প্রথম দিনের আলোকিত মুখ!

রোববার প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২২৮ রান। নাঈমের কারণে খুব সুবিধা করে উঠতে পারেনি অতিথি দল। এই অফ স্পিনারের নৈপুণ্যেই অনেকটা এগিয়ে বাংলাদেশ। আরভিনকে আরও আগে ফেরাতে পারলে প্রথম দিনেই অতিথিদের চাপে ফেলতে পারত মুমিনুল হকের দল।

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে ওপেনার কেভিন কাসুজাকে উইকেট ছাড়া করেন আবু জায়েদ রাহী।

দ্বিতীয় উইকেট জুটিতে অপর ওপেনার প্রিন্স মাসভাউরেকে নিয়ে জিম্বাবুয়েকে একটা ভীত গড়ে দেন আরভিন। এই জুটিতে আসে ১১১ রান। ১৫২ বলে নয় চারে ৬৪ রান করা মারভাউরেকে কট অ্যান্ড বোল্ড করে এ জুটিতে ফাটল ধরান নাঈম।

এরপর আরভিন উইকেটের একপ্রান্ত ধরে রাখলেও বাকিরা সুবিধা করতে পারেননি। দুই অঙ্ক স্পর্শ করতেই নাঈমের বলে বোল্ড হয়ে ফেরেন ব্রেন্ডন টেইলর।

পাঁচে নামা সিকান্দার রাজা অনেকটা সময় নিয়ে উইকেটে সেট হন। কিন্তু তাকে বড় ইনিংস খেলতে দিলেন না নাঈম। ১৮ রানেই থামতে হয়েছে সিকান্দারকে।

তৃতীয় ও শেষ সেশনে এসে দ্বিতীয় উইকেটের দেখা পান রাহী। তার বলে টিমাইসেন মারুমা উইকেট ছাড়া হলে ১৯৯ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে।

দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে চতুর্থ শিকার হিসেবে সেঞ্চুরিয়ান আরভিনকে আউট করেন নাঈম। তার বলে বোল্ড হয়ে ফেরার সময় জিম্বাবুয়ের অধিনায়কের নামের পাশে ঝলমল করছিল ১০৭ রান। ২২৭ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ১৩টি চারের মার। টেস্টে এটা আরভিনের তৃতীয় সেঞ্চুরি।

চারটি উইকেট নিতে ৩৬ ওভার বোলিং করে ৬৮ রান দিয়েছেন নাঈম। ষোলো ওভার বোলিং করে ৫১ রানে দুটি উইকেট নেন রাহী।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত