অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১০ ইনিংসে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ভারত সিরিজ থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়া মুমিনুল হক তো আরও কয়েক ধাপ পিছিয়ে, টানা ১৪ ইনিংস তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি তিনি। অবশেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচলো। আবার অধিনায়ক হিসেবেও এটি তার প্রথম শতক।

আজ সোমমার শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের নবম শতকের দেখা পান বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল। ডোনাল্ড টিরিপানোকে চার মেরে ১৫৬ বলে ১২টি চারের মারে তিনি এই শতক হাঁকান। এই ম্যাচ শুরুর আগে তিনি দীর্ঘ সময় ধরে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের কথা বলেছিলেন। সেই আক্ষেপটা কাটল এবার।

টানা টেস্টে হারতে থাকা বাংলাদেশ এই ম্যাচে এখন চালকের আসনে। জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে খেলতে নেমে এই স্কোর টপকে ২৯ রানের লিড দিয়েছেন মুমিনুলরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৯৫ রান। ক্রিজে আছেন মুমিনুল ১০২ ও মুশফিক ৬১ রানে।

গতকাল দ্বিতীয় দিন দুজনেই দিন শেষ করেছেন। দুজনের চতুর্থ উইকেটের জুটি থেকে আসে ১২৫ রান। এর আগে শান্ত সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছিলেন ৭১ রানে।

তারও আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে ভর করে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও নাঈম হাসান।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত