করোনায় আক্রান্ত নাট্যনির্মাতা, আইসোলেশনে পুরো পরিবার

দেশজুড়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্য মতে, গতকাল দেশে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আর মারা গেছেন ৬ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ২৭ জন। আর আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪২৪ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের একজন নাট্যনির্মাতা।  বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই নির্মাতা বন্ধুর সর্দি-কাশি ও গলা ব্যথা হচ্ছিল। করোনার যে উপসর্গগুলো তা ওর মধ্যে লক্ষ্যণীয় ছিল। বিষয়টি জানার পর আমরা ওকে হাসপাতালে যোগাযোগ করার জন্য বলি। গতকালই ওকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেলে ডাক্তারি পরীক্ষার পর করোনা পজেটিভ আসে। বর্তমানে উত্তরার একটি হাসপাতালে ও আছে। গতকালই ওর পুরো পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশনে রেখেছে। আজ পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হবে।’

ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে নির্মাতা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এস এ হক অলিক।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত