দুর্যোগের মধ্যেই বাবা হারালেন ইমরুল কায়েস

নভেল করোনাভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল দেশের মানুষ। এর মধ্যেই বাবা হারালেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস।

আজ রোববার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ইমরুলের বাবা বনি আমিন বিশ্বাস (৫৮)।

ইমরুলের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে নছিমনের (ব্যাটারি চালিত যান) ধাক্কায় গুরুতর আহত হন বনি আমিন বিশ্বাস। এরপর মুমূর্ষ অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ইমরুল কায়েস। সেখানেই বনি আমিনের জানাজা ও দাফন সম্পন্ন করতে পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত