মারা গেছেন এটিএম শামসুজ্জামান, ফের গুজব

একুশে পদক পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মারা গেছেন... ফের এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল শুক্রবার বিকেল থেকেই ফেসবুকে তার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বরাবরের মতো বিব্রত তার পরিবার।

দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান বর্তমানে নিজ বাসাতেই আছেন এবং সুস্থ আছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেতার ছোট ভাই সালেহ জামান সেলিম। তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রতি রমজানেই ভাইয়ার (এটিএম শামসুজ্জামান) মৃত্যুর গুজব ছড়ানো হয়। এ পর্যন্ত আমার ভাইয়াকে কতবার মেরে ফেলা হলো তার হিসাব হয়ত কারও কাছেই নেই।’

জামায়াত-শিবিরের বেশকিছু গ্রুপ থেকে এটিএম শামসুজ্জামানের মৃত্যু গুজব ছড়ানো হয় বলে অভিযোগ সালেহ জামান সেলিমের। তিনি জানান, ধর্মীয় গ্রন্থ আর বই পড়ে দিন কাটছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের।

এর আগেও কয়েকবার জনপ্রিয় এই অভিনেতার ‍মৃত্যু গুজব ছড়ায় ফেসবুকে। একবার বলা হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি, আরেকবার নিজ বাড়িতে। বারবারই নিজের বেঁচে থাকার খবর নিশ্চিত করতে হয়েছে এটিএম শামসুজ্জামানকে।

উল্লেখ্য, ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।


মিশা-জায়েদের বিরুদ্ধে এবার হিরো আলমের
একটি লাইভ অনুষ্ঠানে হিরো আলমকে কটাক্ষ করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী
বিস্তারিত
সিনেমার শুটিং করা যাবে ৫
করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সিনেমার শুটিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর
বিস্তারিত
এবার জায়েদ খানকে যে চ্যালেঞ্জ
ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা
বিস্তারিত
শুভ জন্মদিন দুই কিংবদন্তী কুমার
এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত
বিস্তারিত
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। এবার না ফেরার দেশে
বিস্তারিত
অসচ্ছল মানুষের পাশে শিরিন শিলা!
করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও
বিস্তারিত