প্রকাশিত হলো অপূর্ব চৌধুরী’র ‌‘অনুকথা’

অমর গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে প্রকাশিত হলো অপূর্ব চৌধুরী বই ‌‘অনুকথা : মন । দর্শন । জীবন’ দ্বিতীয় খন্ড। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন লেখক নিজেই। বইটি বের হচ্ছে আগামী প্রকাশনী থেকে। বইয়ের দাম রাখা হয়েছে ২৫০ টাকা। 
এর আগে ২০১৫ সালের বই মেলায় লেখকের প্রথম বই ‘অনুকথা : মন । দর্শন । জীবন’ প্রথম খন্ড বের হয়েছিল।
বই লেখক অপূর্ব চৌধুরী জানান, এমন অনেক বিষয় আছে যা আমাদের প্রাত্যাহিক জীবনের সঙ্গে ওতপ্রোততভাবে জড়িত। যা কিছু আমরা প্রতিদিন চোখে দেখি তার সব কিছুর মিশ্রণে লেখা হয়েছে অনুকথা।
তিনি বলেন, ‘যে জীবন থেকে প্রতিনিয়ত কিছু চায়, তেমন কিছু তার পাওয়া হয়ে ওঠে না; যে জীবন থেকে তেমন কিছু চায় না, জীবন তার জন্যে প্রতিদিন কিছু না কিছু রাখে। একজন পাঠক তার জীবন উপলব্ধির জন্য অনুকথা পড়বে। জীবনের বোধগুলো ছোট ছোট উপলব্ধিগুলো শব্দে প্রকাশ পেয়েছে অনুকথায়। ভাবনা, ভাবনার পেছনের না-বলা ভাবনাগুলো নিয়েই অনুকথা।’
অপূর্ব চৌধুরীর শিক্ষা জীবন এবং বেড়ে ওঠা বাংলাদেশেই। উচ্চশিক্ষার জন্য চলে গিয়েছিলেন বিদেশের মাটিতে। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে বসবাস করছেন তিনি। পেশায় চিকিৎসক এই লেখকের শখ ফটোগ্রাফি আর ভ্রমণ। সাঁতার কাটতে ভালোবাসেন আর লন টেনিস তার পছন্দের খেলা।


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত