রোগীকে প্রভু ভেবে চিকিৎসা দিতে হবে : নাসিম

রোগীকে প্রভু ভেবে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে ‘ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল’ ( সাবেক আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতাল) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সুন্দর ভবন, সুন্দর যন্ত্রপাতি বসলো, কিন্তু ভাল চিকিৎসকও থাকতে হবে, রোগীকে ভালো চিকিৎসা দিতে হবে। প্রভু, ঈশ্বর হিসেবে দেখে রোগীর চিকিৎসা করতে হবে। এর ফলেই রোগী রোগমুক্তি লাভ করবে।
নাসিম বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা দিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিবছর নতুন নতুন মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলা ও থানা পর্যায়ের হাসপাতালগুলোর রোগীদের আসন বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের অনেক কাজ এখনো বাকি রয়েছে। বর্তমানে হৃদরোগ আমাদের দেশে একটি কঠিন রোগ হিসেবে দেখা দিয়েছে। এক সময় দেশের হৃদরোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হতো, এখন ঢাকায় এই রোগের চিকিৎসা হচ্ছে। পারদর্শী হৃদরোগ চিকিৎসক দেশে তৈরি হয়েছে।’ যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকদের অনেক চাপের মধ্যে কাজ করতে হয়। দৈনিক ১০০/২০০ রোগীর চিকিৎসা দিয়ে থাকেন তারা। উন্নত বিশ্বে একজন চিকিৎসক দৈনিক ১৫/২০ জন রোগীকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। এত চাপে থেকে চিকিৎসকদের সেবা প্রদানের উদহারণ পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।’


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত