স্থায়ী কার্যালয় হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের

অবশেষে প্রতিষ্ঠার দুই যুগ পর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পন্থী চিকিৎসকদের স্থায়ী কার্যালয়ের স্বপ্ন পূরণ হচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিকিৎসকদের এ সংগঠনটির ১৯৯৩ সালে যাত্রা শুরু হলেও এতদিন তাদের নিজস্ব কোনো কার্যালয় ছিল না। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম বাংলামোটরের ভাড়াটে অফিস থেকে পরিচালিত হয়ে আসছিল।

স্বাচিপের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, বর্তমান অফিসের অদূরে সাড়ে ৪ হাজার বর্গফুট আয়তনের নতুন অফিস ক্রয় করছে স্বাচিপ। ইতোমধ্যেই বেশ কয়েক লাখ টাকা বুকিং মানি হিসেবে ভবন মালিককে প্রদানও করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আজ (বুধবার) বিকেলে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম.এ.আজিজ বলেন, দুই যুগ পেরিয়ে গেলেও এতদিন তাদের নিজস্ব কোনো কার্যালয় ছিল না। স্বাচিপ চিকিৎসকদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল একদিন তাদের নিজস্ব ঠিকানা হবে। বিলম্বে হলেও তাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পুরোনো অফিসের পাশে অদূরে নির্মিতব্য ভবনে সাড়ে চার হাজার স্কয়ার ফুটের কার্যালয় বুকিং দেয়া হয়েছে। ভবন নির্মাণের কাজ মাত্র শুরু হয়েছে। কতদিন পর নিজস্ব ভবনে উঠা যাবে কিংবা কত টাকা বুকিং মানি দেয়া হয়েছে সে সম্পর্কে তিনি সঠিকভাবে জানেন না বলে এ প্রতিবেদককে জানান।
স্বাচিপ মহাসচিব জানান, মূলত স্বাচিপের আজীবন সদস্যদের দুই হাজার টাকা ও সাধারণ সদস্যদের ৩শ’  টাকার চাঁদাই তাদের আয়ের প্রধান উৎস। বর্তমানে স্বাচিপের সদস্য সংখ্যা ১৩ হাজার। বিগত কমিটির আমলের প্রায় দুই হাজার সদস্যদের আবেদন বিবেচনাধীন রয়েছে। আগামী মাস থেকে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হলে স্বাচিপের সদস্যসংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে আশাবাদী তিনি।


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত