হিটলারের সঙ্গে সেলফি তোলার সুযোগ!

শুধু ফোনের একটা ক্লিক, মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে যাবেন আপনি। অবাক হচ্ছেন! গুগল আর্টস অ্যান্ড কালচারাল অ্যাপ আপনাকে সেই সুযোগই করে দিচ্ছে। বিশ্বের নামজাদা ব্যক্তিত্বের জায়গায় নিজেকে পাবেন আপনিও। কয়েক দিন আগে এ অ্যাপটির নতুন একটি ফিচার যোগ হয়। সেই ফিচারের বদৌলতে জনপ্রিয় হয়ে গেছে অ্যাপটি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথমে অ্যাপটি খোলা হলে সেলফি তোলার অপশন আসবে। তারপর আপনার মুখের সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা ইতিহাস প্রসিদ্ধ শিল্পকর্মের স্রষ্টাদের সঙ্গে মিলিয়ে একটি ছবি পেয়ে যাবেন আপনি।

ওই ছবি শেয়ার করা যাবে ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটগুলোয়ও। তবে শুধু বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব নয়, জনপ্রিয় পেইন্টিংয়ের সঙ্গে নিজের ছবি বানানোরও সুযোগ থাকছে এখানে। ফলে হিটলারের হাত ধরে দাঁড়ানো বা মোনালিসাকে চুমু খাওয়া আপনার কাছে এক ক্লিক দূরত্বে।

নতুন ভার্সন আপডেট হওয়ার পরই গত সপ্তাহে প্রচুর ডাউনলোড হয়েছে অ্যাপটি। তবে শুধু এটি নয়, এর আগেও বিভিন্ন অ্যাপ মারফত প্রতিকৃতি করার সুযোগ এসেছে। কিন্তু গুগল আর্টস অ্যান্ড কালচারাল অ্যাপে এডিট হওয়া ছবির সঙ্গে গ্রাহকদের মুখের অবিকল মিল থাকায় সহজেই জনপ্রিয় হয়ে গেছে।

জানা গেছে, প্রায় ১ হাজার ২০০ মিউজিয়াম, গ্যালারি ও শিল্পকলা, ব্যক্তিত্বের ইমেজ রয়েছে ওই অ্যাপটিতে। তবে শুধু সাধারণ মানুষই নন, গুগল আর্টস অ্যান্ড কালচারাল অ্যাপে মেতেছেন বিশ্বের তাবড় তাবড় সেলিব্রেটিও। কিন্তু বাংলাদেশে এ ভার্সন লঞ্চ করতে বেশ কয়েক দিন সময় লাগবে বলে জানা গেছে।


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত