কলায় দিন বদলের স্বপ্ন

পদ্মার ধু-ধু বালুচরে কলা চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকু-া ইউনিয়নের কৃষক শামীম আহমেদ। বেকারত্ব ঘুচিয়ে হয়েছেন স্বাবলম্বী। সংসারে এনেছেন সুখশান্তি। শামীমের কঠোর পরিশ্রমে পদ্মার ধু-ধু বালুচরে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। সবুজ কলার বাগান দেখে চোখ জুড়িয়ে যায় দর্শনার্থীদের। 

শামীম ২০১২ সালে কৃষিতে ডিপ্লোমা পাস করেন। বেশ কিছু দিন চাকরির পেছনে ঘুরে এক সময় কৃষি কাজে মনোনিবেশ করেন। আত্মবিশ্বাস, ধৈর্য ও মনোবল নিয়ে তিনি কলার চাষ শুরু করেন। শামীমের বাবা মৃত শহিদুল ইসলাম অনেক আগে থেকেই কলার চাষ করতেন। বাবার পথ ধরে তিনিও পদ্মার চরে গড়ে তোলেন কলার বাগান। বর্তমানে তার কলাবাগানে ২৫ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। 

পদ্মার চরের কলা চাষি শামীম বলেন, পড়া-লেখা শেষে চাকরির পেছনে ঘুরে কোনো গতি না দেখে কৃষিকাজে মনোনিবেশ করে অন্যের ৬৮ বিঘা জমি লিজ নিয়ে কলাবাগান গড়ে তুলি। এক ধররের ঝুঁকি ও কঠোর মনোবল নিয়ে পদ্মার চরের কাশবন কেটে সেখানে কলাবাগান গড়ে তুলতে সক্ষম হই। আমার দেখাদেখি চরে অনেক যুবক এখন কলা চাষ করছেন। বর্তমানে আমার বাগানের প্রতিটি গাছে রয়েছে কলার কাদি। প্রতিটি কলার কাদি ৪০০ টাকা দরে পাইকারি বিক্রয় করছি। কলা বিক্রির টাকায় সংসারে এসেছে সুখশান্তি। 

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান বলেন, শামীমের মতো শিক্ষিত যুবকরা কৃষিকাজে এগিয়ে এলে আমাদের চেয়ে বেশি ভালো করবে। শামীমের  বাগানের কলাগাছগুলো খুব ভালো হয়েছে। এক ধরনের চ্যালেঞ্জের কারণেই বালুচরের কাশবন কেটে সেখানে কলাবাগান গড়ে তুলতে সক্ষম হয়েছেন শামীম। ঈশ্বরদী উপজেলার অন্যান্য বাগান থেকে শামীমের বাগানে ফলন ভালো হয়েছে। প্রতিটি গাছেই কলার কাদি শোভা পাচ্ছে। কলার দামও রয়েছে বেশ ভালো, শামীম আর্থিকভাবে লাভবান হবেন। 

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল লতিফ বলেন, শামীমের কলাবাগান পরিদর্শন করে দেখা গেছে, বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে শামীমের মতো অনেক কৃষক আজ স্বাবলম্বী ও সফল। ইচ্ছা থাকলে অসাধ্যকে সাধন করে কিছু একটা করা যায়- শামীম তা প্রমাণ করেছেন। আবদুল লতিফ বলেন, একবার একটি কলাগাছ রোপণ করা হলে সে গাছ থেকে অনেক ফলন পাওয়া যায়। শামীমের দেখাদেখি ওই এলাকায় কৃষির বিপ্লব সৃষ্টি হয়েছে। অনেক বেকার যুবক কলাবাগান করে লাভবান হচ্ছেন এবং কেউ কেউ কলাবাগান করার ইচ্ছা পোষণ করছেন।


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত