মস্তিষ্ক সুস্থ রাখে বেগুন

বেগুন কম ক্যালরির সবজিগুলোর মধ্যে অন্যতম। একটু এলার্জি ভাব হওয়া ছাড়া বেগুন আপনার জন্য যা যা করে তার সবটাই গুণ। এতে আয়রন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, ভিটামিন ‘এ’, এ‘বি’, ‘সি’, শর্করা, চর্বি, আমিষ প্রভৃতি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এসব উপাদান শুধু রোগমুক্তিতে ভূমিকা রাখে না, একইসঙ্গে উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ কমাতেও সাহায্য করে। বেগুন শুধু হার্টই নয়, মস্তিষ্কও ভালো রাখে। এতে থাকা ফাইটোনিউট্রিন্টস মস্তিষ্কের কোষ সুস্থ রাখে। একইসঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতেও ভূমিকা রাখে বেগুন।

বেগুনে কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি থাকায় ডায়াবেটিস রোগীরা অনায়াসে বেগুন খেতে পারেন। নিয়মিত বেগুন খেলে তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। একইসঙ্গে এ আঁশ গ্লুকোজ শোষণকেও নিয়ন্ত্রণ করে। তাই যাদের টাইপ-২ ডায়াবেটিস আছে তাদের জন্য বেগুন খুবই ভালো। বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। ফলে এ খাবারটি সহজেই কোলন ক্যান্সারের আক্রমণ ঠেকায়। বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তা খিদে কমাতে সাহায্য করে। এর ফলে নিয়মিত বেগুন খেলে ওজনও কমে। 

এতে পটাসিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় নিয়মিত এ খাবারটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বেগুন হার্ট ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে ভিটামিন বি-সিক্স, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় তা হার্টের ধমনি ভালো থাকে। একইসঙ্গে হার্ট অ্যাটাকেরও আশঙ্কা কমায় বেগুন। বেগুন খেলে ত্বক সজীব এবং উজ্জ্বল থাকে। এছাড়া বলিরেখাও আটকে দেয় বেগুন। 

বেগুনে বেশ ভালো পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে, যা একে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ দিয়ে থাকে। এতে সামান্য মাত্রার নিকোটিন থাকায় তা ধূমপায়ীদের ধূমপান ছাড়াতে সহায়তা করে। তাই স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বেগুন খাওয়ার চেষ্টা করুন। 

প্রতি ১০০ গ্রাম বেগুনে আছে প্রোটিন ১.৪ গ্রাম, ক্যালসিয়াম ১৮ মিগ্রা, কার্বোহাইড্রেট ৪ গ্রাম, ফসফরাস ৪৭ মিগ্রা, রিবোফ্লাবিন ০.১১ মিগ্রা, লোহা ০.৯ মিগ্রা, ফ্যাট ০.৩ গ্রাম, পটাশিয়াম ২০০ মিগ্রা, নিকোটিনিক এসিড ০.৯ মিগ্রা, ভিটমিন ‘সি’ ১২ মিগ্রা, আঁশ ১.৩ গ্রাম, বিটামিন ‘এ’ ১২৪ আইইউ।


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত