তরমুজের বীজ জীবনীশক্তি

তরমুজ খেয়ে বীজ ফেলে দিচ্ছেন কী? সেটি করবেন না। বীজটাই আসল। আমেরিকার ক্যান্সার সোসাইটির রিপোর্ট বলছে, খাবারকে এনার্জিতে পরিণত করে ভিটামিন ‘বি’। নিয়াসিনের মতো ভিটামিন ‘বি’ স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করে। তরমুজের বীজেই লুকিয়ে জীবনীশক্তি ভিটামিন ‘বি’!

গবেষকরা বলছেন, তরমুজের বীজে এমন এক রাসায়নিক থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। ডায়াবেটিসে চমকে দেওয়ার মতো ফল দিতে পারে তরমুজের এ বীজ। সারাদিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন, তার ৬০ শতাংশ পাওয়া যায় এক কাপ তরমুজের বীজে। শরীরের জন্য প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তরমুজের বীজে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের রিপোর্ট বলছে, ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। এর বীজে রয়েছে প্রচুর আয়রন। চুলের শক্তি বাড়ায়। চুল পড়া কমায়। চুল পাতলা হয় না, শুকনো হয় না। একটি পাত্রে একমুঠো তরমুজের বীজ নিয়ে ৭৫০ মিলিগ্রাম জল দিয়ে অল্প আঁচে ৪৫ মিনিট ফুটিয়ে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে সেই জল খাওয়া যেতে পারে। এক কাপ শুকনো তরমুজের দানায় ৫১ গ্রাম ফ্যাট রয়েছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। ফ্যাটি অ্যাসিডে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত