ক্যান্সারও রুখতে পারে ভায়াগ্রা!

আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালে প্রায় ভুলবশতই আমেরিকায় ফাইজারের তিন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছিলেন পুরুষের যৌন উত্তেজক ওষুধ সিলডেনাফিল, যা ভায়াগ্রা হিসেবে বিশ্বে পরিচিত।

অ্যান্ড্রিউ বেল, ডেভিড ব্রাউন এবং নিকোলাস টেরেট- ফাইজারের তিন বিজ্ঞানী মিলে কার্ডিওভাস্কুলার রোগের ওষুধ বানাতে চেয়েছিলেন। অনেক গবেষণার পর তারা সিলডেনাফিল ওষুধ তৈরি করেন।

যারা এ ওষুধ খেয়েছিলেন তারা প্রত্যেকেই নিজেদের যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে জানান। বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা যাদের ছিল, তারা প্রভূত উপকার পান এ ওষুধ খেয়ে।

তারপরই কার্ডিওভাস্কুলার সমস্যার পরিবর্তে যৌন সমস্যার ওষুধ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পায় ভায়াগ্রা।

কিন্তু জানেন কী, শুধু যৌন সমস্যা থেকেই মুক্তি নয়, ক্যান্সারের চিকিৎসাতেও কাজ দেয় ভায়াগ্রা! ইক্যান্সার মেডিকেল সায়েন্স জার্নালে সম্প্রতি এমনই তথ্য প্রকাশিত হয়েছে।

যৌন সমস্যার জন্য যারা ভায়াগ্রা খেয়েছেন, তাদের মধ্যে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা যারা খাননি তাদের তুলনায় অনেকটাই বেশি, জার্নালে প্রকাশিত বিজ্ঞানীদের দাবি। এর আগে গবেষকরা দাবি করেছিলেন, ডায়াবেটিস রুখতে পারে ভায়াগ্রা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত