অফিসে গান শুনলে দক্ষতা বাড়ে

অনেকেই ভেবে থাকেন গান শুনলে মন ভালো থাকে। আবার কেউ কেউ মনে করেন যে, গান তাদের আরও বেশি কার্যক্ষম করে তোলে। এ নিয়ে প্রশ্ন থাকলেও গবেষণায় দেখা গেছে যে, অফিসে কাজের ফাঁকে গান শুনলে মনে বেশ উৎফুল্লতা চলে আসে এবং নতুন নতুন তথ্য খুব সহজে ধারণ করা সম্ভব হয়।

‘গান শোনা’ এবং ‘কাজ করা’ দুটো আলাদা কাজ এবং আপাতদৃষ্টিতে দেখতে পরস্পরবিরোধী বলেই মনে হয়। কিন্তু মায়ামি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর টেরেসা বলেন, সাধারণত নিজের পছন্দমতো গান শোনার এবং মনের উৎফুল্লতা- দুটি একে অপরের সঙ্গে খুবই সম্পৃক্ত। আর প্রফুল্ল মনের সঙ্গে কার্যক্ষমতার জোরালো সম্পর্ক রয়েছে। আর এভাবেই সুস্থ ও সুন্দর মন অনেক পজিটিভ এবং বেশি বেশি কাজে মনোনিবেশ করতে পারে।

তিনি আরও বলেন, এছাড়াও আপনি দেখবেন। আপনি যখন অনেক ভালো একটা মুডে থাকেন তখন যে কোনো সমস্যা আপনি খুব দ্রুত সমাধান করে ফেলতে পারছেন। কারণ আপনি তখন মনকে কেন্দ্রীভূত করতে পারছেন।

সুতরাং গান শোনা আপনাকে শুধু কার্যক্ষমই করে তোলে না বরং আপনার উদ্ভাবন ক্ষমতাকে আরও জোরালো করে তুলে আপনাকে করে দেয় অনেক সৃজনশীল। তবে এটা ঠিক যে, বেসুরো গান এবং দ্রুত তালের গান মনকে আরও বিক্ষিপ্ত করে তুলতে পারে। অফিসে যদি আপনাকে এমন কোনো গান শুনতে হয়, যে গান আপনি একটুও পছন্দ করেন না তখন কিন্তু এর ফল ভিন্ন রকমের হতে পারে। সূত্র : ইন্টারনেট


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত