পেটের পীড়া উপশমে তোকমা

তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে আঁশ রয়েছে। প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় ৪০ গ্রাম খাদ্য আঁশ পাওয়া যায়। আঁশ হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেটের পীড়া উপশম, প্রদাহ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে তোকমা। তাছাড়া বিভিন্ন ফলের জুস ও ফালুদা তৈরিতে এ দানা ব্যবহার করা হয়। এটি প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ। এ দানা সালভিয়া হিসপানিকা নামেও পরিচিত। এর উৎপাদন বেশি হয় মেক্সিকোতে। 

প্রাচীন মায়ান এবং অ্যাজটেক্স সম্প্রদায় তোকমা দানার ব্যবহার প্রথম শুরু করে। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি বাদামি, কালো, সাদা ও বিভিন্ন রংয়ের হয়। এক মুঠো তোকমা দানা, বাদাম, শুকনো ফলের সঙ্গে মিশ্রণ তৈরি করে খেলে দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত রাখে। ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণ হয়। ওমেগা-৩ শরীরের জন্য খুব দরকারি একটি উপাদান। উদ্ভিদভিত্তিক ওমেগা এসিডের সবচেয়ে ভালো উৎস হচ্ছে তোকমা দানা। এতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা শরীরে শক্তি উৎপন্ন করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ, ক্যান্সার কোষ প্রতিরোধ এবং বার্ধক্য রোধে সহায়তা করে। এক চাপ তোকমা শরীরের জন্য প্রতিদিনের দরকারি ৩০ শতাংশ ম্যাংগানিজ, ১৮ শতাংশ ক্যালসিয়াম সরবরাহ করে।

সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে, তোকমা দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সুস্থ হার্ট এবং হাড় গঠনে সহায়তা করে। সূত্র : ওয়েবসাইট


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত