গরম পড়ে গেছে। এ সময় হিটস্ট্রোক, পানিশূন্যতা ইত্যাদি সমস্যায় শরীর আক্রান্ত হয়। এ সময় শিশুর সুস্থতায় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এই গরমে শিশুর যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সঠিক পোশাক পরানো। হালকা রঙের সুতির পোশাক এ সময়ে সবচেয়ে উপযোগী। স্লিভলেস গেঞ্জি, শর্টস এ সময়ের উপযোগী পোশাক।
গরমে শিশুকে প্রতিদিন গোসল করান। যদি শিশুর ঠাণ্ডার সমস্যা না থাকে, তবে দিনে দু’বারও গোসল করাতে পারেন। গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করুন এবং এরপর গায়ে পাউডার দিন। এতে শিশু অনেকক্ষণ ফ্রেশ থাকবে। গরমের সময় শিশুকে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দিন। ডাবের পানি, ঘরে তৈরি ফলের জুস ইত্যাদি দিন। এতে পানিশূন্যতা কম হবে। শরীর সুস্থ থাকবে। গরমকালে শিশুর গায়ে একেবারেই তেল লাগাবেন না। এতে ত্বক আরো তৈলাক্ত হবে এবং আরো অস্বস্তি লাগবে।
