স্বাস্থ্যকর ককরোচ জুস!

আরশোলা দেখলে আমরা অনেকেই ভয়ে ছোটাছুটি শুরু করে দিই। জানেন হয়তো, চীনের মানুষ তা করে না। তাদের খাদ্যাভ্যাসে আরশোলার বিশেষ স্থান রয়েছে। তবে জানেন কী, শুধু খাবার নয়, আরশোলা দিয়ে বানানো ওষুধও কিনে খান তারা! হু, ঠিকই পড়ছেন। চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙে বিশাল এক কারখানাই রয়েছে। সেখানে বছরে গড়ে ৬০০ কোটি আরশোলা জন্ম নিচ্ছে।
বিশেষ প্রযুক্তির সাহায্যে ওই ফার্মের আলোর পরিমাণ, আর্দ্রতা, খাবার সরবরাহের তথ্য বিশ্লেষণ করা হয়। আরশোলার ঘরগুলোতে মানুষ খুব প্রয়োজন ছাড়া ঢোকে না। আর এ ফার্মে চাষ করা আরশোলা থেকেই বানানো হয় বিশেষ ওষুধ- ‘ককরোচ জুস’।
কীভাবে বানানো হয় এ জুস? প্রথমে বেছে বেছে স্বাস্থ্যকর আরশোলাগুলোকে আলাদা করা হয়। তারপর ভালো করে ধুয়ে সেগুলোকে একটি মেশিনে ঢোকানো হয়। এ মেশিনেই আরশোলাগুলোর
পেস্ট বানানো হয়। তৈরি হয়ে যায় ‘ককরোচ জুস’।
এ জুস খেলে খাদ্যনালি এবং শ্বাসযন্ত্রের রোগ দূর হয় বলে দাবি চীনের ওই সংস্থার। তবে তা কতটা বিজ্ঞানসম্মত, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। জুসের বোতলের গায়ে উপকরণের জায়গায় শুধু লেখা থাকে পেরিপ্ল্যানাটা আমেরিকানা। আরশোলার বিজ্ঞানসম্মত নাম এটাই। ওই সংস্থা ২০০ মিলিলিটারের একটি ‘ককরোচ জুস’ বোতল ৮ ডলারে বিক্রি করে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৬০০ টাকার মতো। সূত্র : আনন্দবাজার পত্রিকা


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত