পানির নিচে হোটেল

সমুদ্রের নীল জলরাশিতে বিচরণ করছে নানা রকম মাছ ও জলজ প্রাণী। এরই মাঝে বিলাসবহুল হোটেলের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আরাম করছেন কেউ। ভাবতেই যেন মনের মাঝে দোলা দেয় অন্যরকম এক আনন্দ। কিন্তু এখন এটা আর নিছক স্বপ্ন নয়।  মানুষের মনের মাঝে লালিত এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে কনরাড মালদ্বীপ নামক একটি প্রতিষ্ঠান।

মালদ্বীপের রাংগালি দ্বীপে সমুদ্রের নিচে তারা চালু করতে যাচ্ছেন বিশ্বের প্রথম আন্ডার সি হোটেল। বিশ্বের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি আন্ডার সি হোটেলের কথা শোনা গেলেও সুযোগ-সুবিধার দিক দিয়ে এটাই প্রথম পরিপূর্ণ হোটেল। প্রায় ১৫ মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করা হচ্ছে এ হোটেলটি। দ্বিতল এ হোটেলের একটি তলা সমুদ্রের ওপরে এবং অপরটি পানির নিচে। 

নিচের তলায় থাকবে ১৬ ফুট আয়তনের বেডরুম সঙ্গে বাথরুম। এটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যেন অতিথিরা অনুভব করতে পারেন রাতে তারা মাছের সঙ্গেই ঘুমাচ্ছেন। আর ওপরের তলা বরাদ্দ থাকবে দর্শনার্থীদের জন্য। হোটেল কর্তৃপক্ষ চলতি বছরের শেষের দিকে হোটেলটি চালু করার ঘোষণা দিয়েছে। সূত্র : ওয়েবসাইট


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত