কিশমিশ হলো সবচেয়ে স্বাস্থ্যকর শুকনো ফল। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট, ওষুধ ও মিষ্টি তৈরিতে। শুধু তাই নয়, এ শুকনো ফলে আছে অনেক পুষ্টিগুণ। কিশমিশ দাঁতের ক্ষয় রোধ করতে উপযোগী।
এছাড়াও যদি দাঁতে কোনো খাবার আটকে থাকে তবে কিশমিশ সেটিকে বের করতে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এটি শরীরের অতিরিক্ত জল শোষণ করে পাচনক্রিয়ায় সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের ক্ষেত্রেও এটি বেশ কাজে দেয়। যারা স্বাস্থ্যকর পদ্ধতিতে শরীরের ওজন বৃদ্ধি করতে চান তারা কিশমিশ খেলে উপকৃত হবেন।
এতে রয়েছে গ্লুকোজ ও ফ্রুক্টোস এবং এটি প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে। গবেষণায় দেখা গেছে, কিশমিশ ডায়াবেটিস ও হৃদরোগের প্রকোপ কম করতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন-বি কমপ্লেক্স। ফলে কিশমিশ অ্যানিমিয়া সাড়াতে ও নতুন রক্তকোষ সৃষ্টি করতে সাহায্য করে। সূত্র : ওয়েবসাইট
