ভাড়ায় ‘আংকেল’!

অনেক সময় মনে হয় নিজের সমস্যাগুলো কাউকে বলতে পারলে মনটা হালকা হতো। কিন্তু পরিচিত কারও কাছে বলতেও সংকোচ লাগে। এ সমস্যার সমাধানে পাশে এসে দাঁড়িয়েছে জাপানের স্টার্টআপ ‘ওসসান রেন্টাল সার্ভিস’। এ ওয়েবসাইট থেকে ঘণ্টা হিসেবে একজন মধ্যবয়সি ‘ওসসান’ বা ‘আংকেল’ ভাড়া নেওয়া যায়। এ ‘আংকেল’ তখন পরামর্শদাতা বা সঙ্গী হিসেবে কাজ করেন।

২০১২ সালে ‘ওসসান রেন্টাল সার্ভিস’ চালু করেন ৫০ বছর বয়সি তাকানোবু নিশিমোতো। তিনি দেখেছিলেন, জাপানের সমাজে মধ্যবয়সি ব্যক্তিদের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়েছে। অনেকেই তাদের আর মূল্য দিচ্ছেন না; তাদের অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত মনে করছেন। মধ্যবয়সি ব্যক্তিদের প্রতি সমাজের ধারণা পরিবর্তনের জন্যই তিনি এ স্টার্টআপ নামিয়েছেন। বর্তমানে প্রতিদিন অন্তত ৪৫ জন ‘ওসসান’ বা ‘আংকেল’ ভাড়া হয় এখান থেকে।

এসব আংকেলকে বিভিন্ন অদ্ভুত কাজ করতে হয়। কিন্তু কাস্টমার এবং ওসসানের মাঝে কঠোর ‘নো-টাচিং’ পলিসি রয়েছে। অর্থাৎ এটাকে কোনোভাবেই ডেটিং সার্ভিস বা অ্যাস্কর্ট সার্ভিস হিসেবে ব্যবহার করা যাবে না। গুরুজনের উপদেশ নেওয়ার জন্য অনেকে ভাড়া করেন একজন ‘ওসসান’। ৭০ শতাংশ কাস্টমার এ সার্ভিস ব্যবহার করে কারও সঙ্গে কথা বলা এবং উপদেশ নেওয়ার জন্য। বাকি ৩০ শতাংশ কায়িক পরিশ্রমের জন্য এ সার্ভিস ব্যবহার করে। যেমন কেউ বাসা পাল্টাচ্ছে অথচ পরিবারে কোনো পুরুষ নেই, তখন মালামাল বহনের জন্য একজন ‘আংকেল’ ভাড়া করেন তারা।

 

 

সূত্র : সিএনএন


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত