অগোছালো মানুষই বেশি বুদ্ধিমান

ঘরদোর নোংরা করে রাখেন? অগোছালো ঘরে এলোমেলো পড়ে থাকে আপনার জিনিসপত্র? কেউ গোছাতে গেলে উল্টে রেগে যান? এজন্য হজম করতে হয় মায়ের বকুনি? একই কারণে বউ খিটখিট করেন বা বান্ধবী বিরক্তি প্রকাশ করেন?
করতে দিন, আর আপনি থাকুন আপনার মতো। কেন? বিজ্ঞানীরা বলছেন, এই অগোছালো মানুষই অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান। একইসঙ্গে তারা সৃজনশীলও।
বিজ্ঞানীদের দাবি, অগোছালো মানুষরা উদ্ভাবনী চিন্তায় বেশি করে মনোনিবেশ করতে পারেন। তাদের মস্তিষ্ক ভালো কাজ করে। বুদ্ধি খেলে। ফলে কাজের ডেস্ক বা ঘর নোংরা হয়ে থাকলেও চিন্তা করার দরকার নেই।
মানুষের আচরণ নিয়ে বিজ্ঞানের নিত্যনতুন গবেষণা বিষয়ক লেখক এরিক বার্কার টাইম ম্যাগাজিনে এক নিবন্ধে জানান, কেউ যদি ভেতর থেকেই অসংগঠিত হন, মানে স্বতঃস্ফূর্তভাবেই সবকিছু এলোমেলো করে রাখেন, এসব নিয়ে মাথা না ঘামান, দেখা গেছে তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা অন্যদের চেয়ে বেশি। মনের দিক থেকেও তারা সৃজনশীল।
অলস মানুষের সঙ্গে তুলনা করে নিবন্ধে বলা হয়, যারা অলস তারা কাজের সময় সহজ পথটা খুঁজে নিতে পারেন। তাদের লাইফস্টাইলেই অগোছালো, এলোমেলো ব্যাপারটা রয়ে গেছে; তাই তারা চারপাশের হই-হট্টগোল, অশান্তির মধ্যে থেকেও মাথা খাটাতে পারেন।
তারা নিজের কাজটা ঠিকঠাক করে বেরিয়ে যেতে পারেন। তাদের চিন্তায় এর কোনো প্রভাবই পড়ে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 


এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময়
বিস্তারিত
এনাম রাজুর গুচ্ছ কবিতা
তুমি ও তোমার পৃথিবী যদি মিথ্যা পথের বাঁধা হয়ে চোখ রাঙায়
বিস্তারিত
সাইয়্যিদ মঞ্জুর দুইটি কবিতা
ঘরে থাকো ঘরে ঘরে আছি- ঘরে ঘরে থাকো- ঘরে। ঘরে থাকি- যদি
বিস্তারিত
আদ্যনাথ ঘোষের একগুচ্ছ কবিতা
রোদ আর বালিকা সকালের ঢালা রোদ অবিরত খেলে দোল ঝিলিমিলি মধুময়
বিস্তারিত
ঈদে চিত্রার অর্গানিক সেমাই
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা
বিস্তারিত
রঙ বাংলাদেশে অনলাইন কেনাকাটায় ৫০
রমজানের ঈদ সমাগত। করোনার এ সময়ে সেভাবে না হলেও একমাস
বিস্তারিত