মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পরস্পরের ‘প্রেমে পড়েছেন’। কিন্তু এখন পর্যন্ত কিমের কাছ থেকে ট্রাম্প কোনো উপহার পাননি। বরং কিমের কাছ থেকে দারুণ একটি উপহার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
গেল সপ্তাহে মুনের জন্য পুসাং জাতের দুটি শিকারি কুকুর পাঠিয়েছেন কিম। দুই দেশের মধ্যে বাড়তে থাকা বন্ধুত্বের নিদর্শনস্বরূপ কুকুর দুটি মুনকে উপহার দেন কিম। সিএনএন
