বাংলাদেশ ও জাপানের সহযোগিতায় তৈরি চামড়া শিল্পকর্ম ‘জিলানীয়ে এ ফেয়ার ব্রান্ড’ সম্মিলিতভাবে বাংলাদেশের (ওয়ালও গ্লিম) ও জাপানের (চতুর্থ অ্যাভিনিউ) এই দুই কোম্পানির উদ্যোক্তারা মিলে কিকস্টারটার নামের আন্তর্জাতিক ক্রাউডফানড প্লাটফর্মে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি নওশিন ইব্রাহিম ও জাপানিস শিন্নসুকে ওকামতও।
এটি নতুন উদ্যোক্তাদের জন্য নতুন একটি মাধ্যম যেখানে তারা তাদের প্রোজেক্ট উপস্থাপন করে লক্ষ্য নির্ধারণ করেন এবং তাদের লক্ষ্য অনুযায়ী এই মাধ্যম থেকে ‘জিলানীয়ে’ পুরোপুরি $১০০০০ পেতে সক্ষম হয়েছেন।
এই ব্যাবসার ধরণ কেবলমাত্র জাপান ও বাংলাদেশের কারিগর, কর্মী এবং কম্পানিগুলোর মধ্যে মুনাফা ১/৫ হারে সমানভাবে বণ্টন করা হবে।

হেমায়েতপুর ঢাকা সাভার থেকে তারা মহিষের চামড়া সংগ্রহ করে থাকেন ঢাকার সাইনবোর্ড এলাকায় তারা একটি ছোট ওয়ার্কশপ পরিচালনা করে থাকেন।
উদ্যোক্তারা তাদের কারিগরের ছবি চাবির রিংয়ে অ্যাম্বুশ করে থাকেন, এতে করে জানা যায় ব্যাগটি কে বানিয়েছেন।

