‌‘কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন করেন গোলাম মোহাম্মদ কাদের

একুশে গ্রন্থমেলায় কবি ইসমাইল হোসেনের কবিতার বই ‘কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন করেছেন বিরোধলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কবি’র উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন  গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি ও আকাশের প্রকাশক আলমগীর শিকদার লোটন, আইসিটিএসবির সভাপতি ও জি এম কাদেরের আইসিটি উপদেষ্টা  ইঞ্জি এলাহান উদ্দিন, জাহিদ হাসান, জিল্লুল রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, কবির স্ত্রী ইসরাত জাহান ও মেয়ে ইলমী জাহান।

কবি ইসমাইল হোসেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব রক্ষক পদে কর্মরত আছন। এ ছাড়াও তিনি ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন, রাজশাহীর লাইফ মেম্বার, কনসালট্যান্ট, ডিজাইন অ্যান্ড ডিজাইনারস, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত।

কবি ইসমাইল হোসেন রাজশাহী জেলার মালিগাছা গ্রামে জন্মগ্রহন করেন। মাতা জোবেদা খানম, পিতা শমসের আলীর ১১ সন্তানের মধ্যে ৯ম তম সন্তান।

কবি ইসমাইল ছাত্রজীবনে ৫ শ্রেণিতে ট্যাল্টেপুলে বৃত্তি লাভ করেন। তিনি রাজশাহী জেলার বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করে চরম মেধার পরিচয় দেন।

কবি ইসমাইল হোসেন তার লেখা বইয়ের মূল্য জাতীয় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে মানবতার সেবায় দান করে দিয়েছেন। 


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত