চলতি বিপিএলে আজকের রাজশাহী রয়্যালসের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রংপুর রেঞ্জার্স। নাইম শেখের হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান স্কোর বোর্ড তুলে ওয়াটসন বাহিনী।
এরআগে, গতকাল সিলেট থান্ডারকে হারিয়ে প্লে প্লে-অফের আশায় আশা বাঁচিয়ে রেখেছে রংপুর। আসরে দ্বিতীয় জয় পেয়েছে তারা।
দিনের দ্বিতীয় খেলায় রাজশাহীর মুখোমুখি শেন ওয়াটসন বাহিনী। টস হেরে ব্যাটিংয়ে আজ ভাল শুরু হয়নি। শুরুতে তরুণ তুর্কি আফিফের বলে বিদায় নিয়েছে ৭ বলে ৭ করে দলপতি শেন ওয়াটসন।
এরপর অবশ্য ঝড় তুলেন তরুণ ওপেনার নাইম ও ক্যামেরুন ডেলপোর্ট। গড়ে তুলেন ৬০ রানের পার্টনাশীপ। ১৭ বলে ৩১ রান করে বিদায় নেন ডেলপোর্ট। এর কিছুক্ষণই ৪৫ বলে ৬ চার ১ ছয়ে বিদায় নেন নাইম শেখও।
স্কোর: রংপুর রেঞ্জার্স-১৮২-৬ (ওভার ২০), মোহাম্মদ নাইম ৫৫ (৪৭) শেন ওয়াটসন ৭ (৭) ক্যামেরুন ডেলপোর্ট ৩১ (১৭), লুইস গ্রেগরি ২৬ (১৩), মোহাম্মদ নবী ১৬ (১২) ফজলে মাহমুদ ০ (৩) আল আমিন ১৫ (১০), জহুরুল ইসলাম ১৯ (৮)।
বোলার: আন্দ্রে রাসেল ০.৩-০-১১-০, শোয়েব মালিক ২.৩-০-৬-০, মোহাম্মদ ইরফান ৪-০-৩৫-২, তাইজুল ইসলাম ২-০-২৩-০, আফিফ হোসেন ৪-০-৪০-২, নাহিদুল ইসলাম ৩-০-১৭-০, অলক কপালি ১-০-১০-০, কামরুর ইসলাম ১-০-১৫-০, ফরহাদ রেজা ১-০-২৪-০।
