টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তামিম ইকবালের উন্নতি

সবশেষ পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে আশানুরুপ পারফরমেন্স না হলেও আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড়সড় উন্নতি হয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের।

আইসিসির সবশেষ র‌্যাংকিংয়ে ৪৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে পঞ্চাশ নম্বরে আছেন তামিম। বোলিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন টাইগার পেসার আল আমিন।

পাকিস্তান সফরে প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান আর ২য় টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন তামিম। টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে মাত্র এক উইকেট নিলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন আল আমিন। ৭৬ নম্বর থেকে ৪৭০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ৫১ নম্বরে।

এদিকে, নিউজিল্যান্ডে প্রথমবার তাদেরকে হোয়াইটওয়াশ করে রেটিংয়ে উন্নতি করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সিরিজে ২২৪ রান করে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২য় শীর্ষ অবস্থানে এসেছেন লোকেশ রাহুল। রোহিত শর্মা এগিয়েছেন তিন ধাপ। বিরাট কোহলি রয়েছেন ৯ নম্বরেই। সেরা দশে আছেন তিন ভারতীয় ব্যাটসম্যান। বোলিংয়ে শীর্ষেই আছেন আফগান রশিদ খান। অলরাউন্ডার র‌্যাংকিংয়ের টপে যথারীতি মোহাম্মদ নবী।


করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু
করোনাভাইরাসের থাবায় প্রথম ফুটবলার হিসেবে মারা গেলেন ডেইভার্ট ফ্রান্স রোমান
বিস্তারিত
যার ভুলে ২০১১ বিশ্বকাপ দল
সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, আর সেটা যদি হয় নিজ
বিস্তারিত
আল্লাহর কাছে ক্ষমা চাই :
পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায়
বিস্তারিত
৪২ লাখে মাশরাফির ব্রেসলেট বিক্রি
করোনাভাইরাস-সংকটে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তুলেছেন
বিস্তারিত
ভারতের বিশ্বকাপ জয়ী মাঠ রূপ
মহেন্দ্র সিং দুর্দান্ত ফিনিশিংয়ে ২০১১ বিশ্বকাপে ভারত দ্বিতীয়বারের মতো ক্রিকেটের
বিস্তারিত
‘আমাদের সঙ্গে যা করেন তা
শুক্রবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতের জাতীয়
বিস্তারিত